Skip to main content

কান খড়কে

-শুনেছ দিদি
-কি গো
-পাকিস্তানে ভারত হামলা করেছে
-ওমা তাই! আরে বোলো না, আজ আর মনে হচ্ছে এলো না...যাই ঘরদোর সব বাসি পড়ে...যা বৃষ্টি
...

বাইরে তখন বৃষ্টি হচ্ছে

রোজ চারটে করে ঘুঁটে দিত বুড়িটা। তার উপর লিখে রাখত 'সুখ'। তারপর সেগুলো উনুনে দিয়ে উল আর কাঁটা নিয়ে বসত। অবশ্য সোমবার করেই বসত। রোজ দিনে তিনবার দু'ঘন্টা করে বুনত।
...

জ্যাম

 গাড়িটা সিগন্যালে আটকে। কাঁচ তোলা। এসি চলছে। অলোক ICU -তে।
   বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে খেপে খেপে। মঞ্জুলা অন্যমনস্ক। জমা জলে দোকানের হোর্ডিং-এর আলোর প্রতিফলন দেখছে।
...

হৃদয়ের সাবওয়ে

   একটা নির্জন দ্বীপ। চারদিকে কেউ কোথাও নেই। একা বসে আছে একটা মানুষ। পাথরের উপর। তার সাথে কিচ্ছু নেই। না মোবাইল, না ইন্টারনেট। সে সম্পূর্ণই একা। অথচ তার একাকীত্বর বোধ নেই।
...

ভাষার খোঁজে

   ১৫৮ বছরের পুরোনো একটা বটগাছ। পাখিটা গাছটার বয়স জানে না। এমনকি গাছটাকে খুব একটা সম্মানের চোখেও দেখে না। গাছটার ফল হয়, ফুল হয়। পাখিটা দেখে, কিন্তু কোনো আকর্ষণ অনুভব করে না। পাখিটা থাকে বটগাছটা থেকে প্রায় ১৬৫ কিমি দূরের একটা শহরে।

মুক্তি

         “তোমাদের তিন বোনের মধ্যে সন্ধ্যাই বুড়িয়ে গেল।” 
           সন্ধ্যা হাসল। কিছু বলল না। মঙ্গল সুজাতার দিকে তাকাতে সুজাতা চোখের ইশারা করল। মঙ্গল উঠে উঠোনে গিয়ে একটা বিড়ি ধরাল।
...

অ্যালগরিদম

   আমি এখন অটোর লাইনে। আমার ডিজিটাল ঘড়িতে সময় ৭.১৮। আমার সামনে তেরো জনের লাইন। আমার গন্তব্য বিধাননগর। আমার শার্টটার সাইজ ৪২, দাম ১৩০০/-, আমার প্যান্টের কোমর ৩৪, দাম ১৭০০/-,
...

স্ত্রীর পত্র

    আমাকে এ চিঠি লেখার সাহস জোগালো মৃণাল। তুমি জানো না। কারণ তুমি বাংলা বই পড়ো না। তোমার বাড়িতে পড়ার চল কোনোদিন ছিল না। তোমার মনে আছে নিশ্চই, বিয়ের পরের দিন আমি খবরের কাগজ খুঁজেছিলাম বলে তোমার মায়ের কাছে আমায় কথা শুনতে হয়েছিল।
...

মোচড়

      ভালোবাসা সব গল্পে, সিনেমায়, কবিতায়, স্কুলে, কলেজে জমা রেখে মুদছুদ্দিবাবু লাইব্রেরীতে তালা দিয়ে যখন অটোতে উঠলেন, তখনই পেটটা মোচড় দিল।
...

তদস্তু হৃদয়ং তব

    বয়েসের ছাপের থেকে একটা টানাপোড়েনের ছাপ বেশি সারা চোখেমুখে। প্রাইমারি স্কুলে পড়াতেন। উদ্বাস্তু কলোনি থেকে পড়াশোনা করেছিলেন।
Subscribe to অনুগল্প