Skip to main content

গোলাপি ফ্রক

 গোলাপি ফ্রক গায়ে দরজার কাছে নাচছে ছোট্টো দুটো পা, কারণ মোড়ের মাথায় কাঁধে কালো ব্যাগ, একটু ঝুঁকে হাঁটা যে মানুষটা আসছে সে তার সম্রাট, শক্তিমান, সুপারম্যান।
...

আবছায়া চুমু

এই তৃষা তার তৃষা। ব্যাঙ্কের চেয়ারে বসে থাকা তৃষা নয়। হোক ম্যানেজার, সে যতই সফল ম্যানেজার হোক, আসলে সে এই তৃষাকেই চেনে।
...

সিলিণ্ডার

    উফ, হাতটা কচলে খাবার টেবিল থেকে উঠে গেল পার্থ। হাতের চেটোতে চিনচিনে ব্যাথা হচ্ছে একটা। খাওয়াটা পুরো হল না। মাঝরাতে খিদে পেলে?
...

অ্যাস্ট্রে

  চিন্তা করতে করতে হঠাৎ এক সময় লোকটা চিন্তাগুলোকে দেখতে পেত। তার সামনেই হেঁটে চলে বেড়িয়ে, তার খাবার টেবিলের উপর রাখা জলের জগ থেকে জল খেয়ে, ঝুলবারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে থাকত।
...

সাপলুডো

বেচোকে সবাই চেনে। বেচোকে মদ খেয়ে রাস্তার ধারে, মদনপুর স্টেশানে লাট খেয়ে পড়ে থাকতে অনেকে দেখেছে। মার খেয়ে রক্তাক্ত শরীরে পড়ে থাকতেও দেখেনি এমন লোক এ তল্লাটে পাওয়া শক্ত।
...

ভবিতব্য

বারাকপুর স্টেশানে নামতে গিয়ে পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেল। একটা লোকনাথ বাবার ছবি, লটারির টিকিট, ট্রেনের টিকিট স্টেশানের কোথায় যে পড়ল বোঝার আগেই ধাক্কাধাক্কিতে বিশ্বনাথ স্টেশানের দরজার কাছে, টিটি নেই।
...

রঙিন বর্ষা

   সব চাইতে বড় বাঁশটার উপরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল পিঁপড়েটা। এত বৃষ্টি হয়েছে চারদিন ধরে যে চারদিকে জল থৈ থৈ। পিঁপড়েটার বাড়ি ছিল এই বাঁশগাছটার নীচ থেকে এগারো পা দূরে ওই হিজল গাছটার গোড়ায়।
...

আনন্দেরই সাগর হতে

পুরীর সমুদ্রতট। বর্ষা শেষ হয়ে যাওয়ার কথা এতদিনে, কিন্তু বর্ষা যেন এই সবুজ মায়াময় সংসারটা ছেড়ে এক বছরের জন্য চলে যেতে কোথাও দ্বিধান্বিত। এদিকে শরতের মেঘও এসে হাজির। আকাশে মাঝে মাঝেই কালো মেঘ আর সাদা মেঘের যুগপৎ বিচরণ।
...

বা হয়তো খুঁজতেও যাবে না

খেলনা হাতে স্টেশানে বসে। খেলনাটা নতুন না। ভাঙা। স্টেশানের আলোয় বাচ্চাটার গায়ের ছায়া পড়েছে টিকিট ঘরের দেওয়ালে। টিকিট কাটতে এসে কেউ কেউ অন্যমনস্ক হয়ে বাচ্চাটাকে দেখছে। বাচ্চাটা মন দিয়ে খেয়াল করছে সবাইকে।
...

ধুলোয় ঢাকা মুখ

  একে ব্যস্ত বাজারের রাস্তা, তায় দু-ধারে ঝুলনের মেলা। তার ওপর প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। আমি রাস্তার ধারে একটা চায়ের দোকানের বেঞ্চে। রবিবারের সন্ধ্যায় বন্ধুদের সাথে ছুটির আমেজে। 
...
Subscribe to অনুগল্প