Skip to main content

অনুবাদ

তোমার নীরব বাঙ্ময়তা

তোমার নীরব বাঙ্ময়তা,
আমার নৈঃশব্দ্যপ্রাচীরের কানে কানে,
কথা বলে যায় কত---
আমার ভীরু, অস্ফুট
ভাষা যে ঠিকানাহীন--
তুমি ধারণ করোনি তাকে আপন সত্ত্বামাঝে---
তুমি হরিণছন্দে এসো--
আমার অশ্রুমুকুল চয়নে,
এসো আমার হৃদনূপুরের ভাবনাব্যাকুল গুঞ্জনে--
আমার আঁধার নয়ন আলোকিত হোক
তোমার নীরব আনন্দস্বপনে।

চন্দ্রিমা রাত্রি

স্টেশনের একাকীত্বকে জানান দিয়ে
                চলে গেল শেষ ট্রেন।
নীরস উপন্যাসটা বন্ধ করে
    ঝরে পড়া পাতার মতো
 বেঞ্চের কোণে বসে,
       ভোরের ট্রেনের অপেক্ষায়।

Subscribe to অনুবাদ